
শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:১৮

নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’-এর একটি বগিতে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে ধোঁয়া বের হচ্ছে। ছবি: সংগৃহীত
নেত্রকোনায় আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’, রেলব্রিজ এবং গ্রামীণ ব্যাংকের শাখাসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে এসব অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোরে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছালে যাত্রীরা নেমে যান। এরপর চালকসহ ট্রেনের কর্মীরা খাবার খেতে গেলে স্টেশন প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। এতে বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর সিটের রেক্সিন পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, আগুনে বগির কয়েকটি সিট ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয় এবং ট্রেনটি তার নির্ধারিত সময় সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে, ট্রেনের পাশাপাশি নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় একটি রেলব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে, সদরের আমতলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসের সামনের গেটেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যাংকের গেটে একজন আগুন দিচ্ছে এবং অন্যজন তা ভিডিও করছে।
এসব বিচ্ছিন্ন অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জোরালো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাসঙ্গিক: