
১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:৭

নাট্যকার মনোজ মিত্রের রচনায় পালিয়ে বেড়ায় নাটকটির নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। ছবি: সংগৃহীত
মানুষের জীবনে এমন কিছু টানাপোড়েন থাকে, যার ভার বইতে না পেরে কেউ কেউ বেছে নেয় ভিন্ন পথ। চেনা মানুষ, পরিচিত পরিবেশ, এমনকি নিজের শেকড় ছেড়ে বারবার অজানার পথে পা বাড়ায়। এমনই এক চরিত্রকে কেন্দ্র করে নাট্যদল শৌখিন থিয়েটার মঞ্চে এনেছে নতুন প্রযোজনা ‘পালিয়ে বেড়ায়’।
মানুষ কখনো পরিস্থিতির কাছে হেরে, কখনো নিজের ভেতরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে জীবন থেকে পালিয়ে বেড়ানোর পথ বেছে নেয়। রূপচাঁদের গল্পটা যেন তেমনই এক ব্যতিক্রমী যাত্রা। ১৪ বার ঘর ছেড়ে পালিয়েও মিলেনি জীবন থেকে মুক্তি। বরং হারিয়েছে মায়ের আঁচল, স্ত্রীর সোহাগ ও সম্পত্তির অধিকারও।
কখনো জীবনের দায়, কখনো নির্যাতন, একাকিত্ব, কখনো বা বাস্তবতার মুখোমুখি এড়িয়ে যেতে বারবার পালিয়ে যাওয়ার পথ বেছে নেয় রুপচাঁদ।
নাট্যদল শৌখিন থিয়েটারের নতুন প্রযোজনা ‘পালিয়ে বেড়ায়’ যেনো রূপচাঁদের বিচিত্র জীবনযাত্রার আড়ালে মানুষের চিরন্তন মনস্তাত্ত্বিক সেই সংকটই তুলে ধরেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদশিত হয় নাটকটি।
নাট্যকার মনোজ মিত্রের রচনায় পালিয়ে বেড়ায় নাটকটির নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। নির্মাতা জানান, পালিয়ে বেড়ানোই শেষ কথা নয় বরং জীবনে নির্মম বাস্তবতার মুখোমুখি হয়ে মোকাবিলায় জরুরি।
শেষ পর্যন্ত রূপচাঁদের এই পালিয়ে বেড়ানো শুধু একজন মানুষের গল্প নয়; বরং সমাজের নানা অসংগতির প্রতিফলন, মানুষের অসহায়ত্ব আর বাস্তবতা থেকে পালিয়ে বাঁচার চিরন্তন প্রবণতা।