
‘গান বন্ধ’ বক্তব্য নিয়ে বিতর্ক, অবস্থান স্পষ্ট করলেন হুইপ জি কে গউছ
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৯

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে-এ কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দিলে দেশের বিচার ব্যবস্থাকে উপহাস করা হবে। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আর পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশে আসার বিষয়ে শেখ হাসিনার কোনো সদিচ্ছা নেই-এ কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার আসার ইচ্ছে থাকলে বিচারের মুখোমুখি হতেন বা আদালতে আপিল করতেন।
শেখ হাসিনা সত্যিকার অর্থে দেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসা ছাড়া বিকল্প নেই। এছাড়াও দেশে ফিরলেও তার বিরুদ্ধে রায় কার্যকর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।