
ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৩৫

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণের আহ্বান জানিয়ে আত্মসমর্পণ করতে বলেছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বলেছেন, এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। ইরানের এমন অবস্থানে স্পষ্ট যে, চলমান যুদ্ধে নিজেদের বিজয়ী মনে করছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করবে কি না, তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা বিশ্লেষকদের মতে, ‘আত্মসমর্পণ’ শব্দটি তার জন্য অত্যন্ত অপমানজনক। ফলে ইরানের কাছে আত্মসমর্পণ করার কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
যদিও ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের আশা দেখছেন, বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও সাতটি শর্তে অনড় রয়েছে তেহরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই আলজাজিরাকে জানিয়েছেন, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে নিতে হবে। শর্তগুলো হলো—
এদিকে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে উপসাগরীয় দেশগুলো যুদ্ধ আরও বিস্তৃত করার পরিবর্তে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখার পক্ষে বলে জানিয়েছেন তিনি।
সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।
ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা—সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।’
তিনি আরও বলেন, ইরান সমঝোতা করতে চায়। তবে দেশটি যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো কার্যক্রম চালায়, তাহলে সেখানে হামলা চালাতে হতে পারে। যদিও এখন পর্যন্ত সেখানে তেমন কিছু দেখা যায়নি।
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা ব্যবহার করবে।
ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এসব দেশ নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তার ভাষায়, নতুন করে হামলা হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।
সূত্র: আল-জাজিরা
প্রাসঙ্গিক: