
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৩:৪

সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, বরং অশ্লীল নাচ-গান বন্ধের কথা বলেছেন বলে জানিয়েছেন হুইপ জি কে গউছ। ছবি সংগৃহীত
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় গান-বাজনা নিষিদ্ধ করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন এমন আলোচনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনায় অনেকে বিষয়টিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ অশ্লীলতা ও অপসংস্কৃতি বন্ধের উদ্যোগকে স্বাগতও জানাচ্ছেন।
তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হুইপ জি কে গউছ। সময় টিভির সঙ্গে ফোনালাপে তিনি জানান, তিনি কোথাও গান-বাজনা নিষিদ্ধ করার কথা বলেননি। বরং বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের নামে পরিবেশিত অশ্লীল নাচ-গান বন্ধের কথা বলেছেন। অর্থাৎ তার বক্তব্যের উদ্দেশ্য ছিল অশ্লীলতা প্রতিরোধ করা, সব ধরনের গান-বাজনা বন্ধ করা নয়।
জি কে গউছ বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেছি- গ্রামাঞ্চলে গভীর রাতে নারীদের নিয়ে আয়োজিত অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ থেকে প্রায়ই গ্রাম্য দাঙ্গা ও খুন খারাবির ঘটনা ঘটছে। এই অপতৎপরতা বন্ধের জন্যই প্রশাসনকে অনুরোধ করেছি।
তার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি খণ্ডিত আকারে প্রচার হওয়ায় একযোগে ধর্মীয় অনুভূতি এবং ব্যক্তিগত স্বাধীনতার বিতর্ক তৈরি হয়। তবে হুইপ দাবি করেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল সুস্থ বিনোদন নিশ্চিত করা। কোনো প্রকার সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপ করা নয়।
তিনি আরও বলেন, শীত মৌসুমে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যাতে কোনো ধর্মীয় অপব্যাখা না দেয়া হয় এবং এ নিয়ে যাতে কোনো উত্তেজনার সৃষ্টি না হয়, সেদিকেও প্রশাসনকে সতর্ক থাকতে অনুরোধ করেছি। বাণিজ্যমেলা বা মেলার আড়ালে অশ্লীলতা ও জুয়া বন্ধের ব্যাপারেও তিনি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
হুইপ জি কে গউছ দাবি করেন, বক্তব্যটি ছিল গ্রামীণ শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ রক্ষায় প্রশাসনের সহায়তা চাওয়া, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যায় প্রচার করা হচ্ছে।