
আইনানুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:২০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার যে দিবাস্বপ্ন দেখছেন তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন হাসিনা জানিয়ে রিজভী বলেন, আইন তার নিজের গতিতে চলবে।
অহংকারী লুটেরাদের পতনের চেতনা ৭ নভেম্বর মন্তব্য করে ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা বিদেশে যোগাযোগ করছেন যেন তার দণ্ড কার্যকর না হয়। পলাতক হাসিনার কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নন তিনি।
প্রাসঙ্গিক: