
স্যান্ডপেপার কেলেঙ্কারির তদন্ত নতুন করে শুরুর যৌক্তিক কারণ দেখছে না অস্ট্রেলিয়া
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৩৯

হারুনুর রশীদ। ছবি: সংগ্রহীত
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। সোমবার দিবাগত রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
হারুনুর রশীদ ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও। এছাড়াও কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।
তার আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও পদচারণা ছিল। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড।
বিশিষ্ট এই সংগঠক দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে কিছুদিন আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে বাংলাদেশের ফুটবলাঙ্গনে শোকের ছায়। এটাকে ক্রীড়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘মরহুম হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবক। তার এই প্রয়াণ ক্রীড়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আজীবন কর্মনিষ্ঠা ও ক্রীড়া উন্নয়নমূলক অবদান ক্রীড়ামোদী মানুষের হৃদয়ে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।’
প্রাসঙ্গিক: