
ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান
বাংলাদেশ
সিলেট ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২২:২৮

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাকারিয়া মাহমুদ। ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটক এক নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক।
স্থানীয় একটি সূত্র জানায়, হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রাসঙ্গিক: