
দেশে এলে ফিটফাট হয়ে আসতে হবে, এত সহজ নয়: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৩

জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ
ভারতে থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা কেবলই দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার হুংকারে রক্তাক্ত বিপ্লব কি বৃথা হয়ে যাবে? হত্যাকারী ও রক্তচোষাদের বাংলাদেশে আর কোনো স্থান হবে না। তার ফিরতে চাওয়ার ঘোষণা কেবলই দিবাস্বপ্ন।
শেখ হাসিনা এখন ‘আওয়াজে হিন্দুস্তান’ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি আরও বলেন, ভীত পলাতক স্বৈরাচারকে আর কখনো এদেশের জনগণ মেনে নেবে না। ১৮ কোটির বাংলাদেশকে কখনো কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে দেওয়া হবে না।
রিজভী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতেই শেখ মুজিবকে হত্যা করা হয়। শেখ মুজিবের চেয়েও ভয়াবহ বাকশাল গড়ে তুলেছিলেন শেখ হাসিনা।
এ সময় ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিদেশি প্রভাবমুক্ত হয় বলে উল্লেখ করেন রিজভী।