
রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক
বাংলাদেশ
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

মঙ্গলবার (১০ নভেম্বর) গৃহবধূ হত্যা মামলায় সাত আসামিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।
খালাসপ্রাপ্তরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া আসে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি হয়। এক সময় হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েক আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে মারা যান জ্যোৎস্না বেগম।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
প্রাসঙ্গিক: