
সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩১

ফাইল ছবি
ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের নাহাভান্দ শহরের কাছে ইসরাইলের তৈরি একটি ‘অরবিটার-৪’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী।
ইরানের আকাশসীমায় ড্রোন শনাক্ত ও প্রতিহত করার ধারাবাহিক ঘটনার মধ্যে এটি নতুন সংযোজন।
রোববার (১৫ নভেম্বর) ইরানের ফার্স নিউজ এজেন্সি দেশটির পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়। তবে ড্রোনটি ঠিক কখন ভূপাতিত করা হয়েছে কিংবা কীভাবে সেটি শনাক্ত ও প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান বারবার তাদের আকাশসীমায় ড্রোন ভূপাতিত করার দাবি করে আসছে। এসব ড্রোনের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বলে দাবি তেহরানের। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে এসব ঘটনা ঘটেছে।
এর আগে ইরান অরবিটার পরিবারের ইসরাইলি ড্রোন ভূপাতিত করারও দাবি করেছিল। গেল মার্চে ইসফাহানের আকাশে একই মডেলের আরেকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় দেশটি।
অরবিটার-৪ ইসরাইলি প্রযুক্তিতে তৈরি একটি চালকবিহীন আকাশযান (ড্রোন), যা মূলত গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। অ্যারোনটিকস ডিফেন্স সিস্টেমস নির্মিত এই ড্রোনে রয়েছে উন্নত নজরদারি ও সেন্সর প্রযুক্তি, যার মাধ্যমে বিভিন্ন এলাকার গতিবিধি পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়।