
ভৈরব নদে জাহাজের ধাক্কায় ডুবল বালুভর্তি বাল্কহেড
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অপরাধী হিসেবেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতেই একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। বাংলাদেশ চায়, চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে ভারত।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা দুই শর্তের বিষয়ে তিনি বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিলে তা বিবেচনা করবে বাংলাদেশ। বিবিসির রিপোর্টে যে দুটি শর্তের কথা বলা হয়েছে তা দেখার সময় নেই।
এসময় শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সম্পর্ক মুক্তিযুদ্ধের আগেই ছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠা এবং রাম দার আওয়ামী লীগ একই। তারা আগেও সন্ত্রাস করেছে এখনো করছে।
প্রাসঙ্গিক: