
শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
বাংলাদেশ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪১

সোমবার (১৬ নভেম্বর) ভোরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। ছবি: সময় সংবাদ
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাট-সংলগ্ন বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামে বালুভর্তি একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বাল্কহেডে ধাক্কা দেয়া জাহাজটি দ্রুত স্থান ত্যাগ করে।
ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, নড়াইলের কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুভর্তি করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়ার একটি ডিপোতে যাচ্ছিলেন। ভোরে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামে একটি লাইটার জাহাজ উল্টো পথে এসে তাদের বালুভর্তি বাল্কহেডের বাঁ পাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তাদের তিনজন স্টাফের সবাই সুস্থ আছেন।
এ বিষয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রাসঙ্গিক: