
ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:২৪

স্যাটেলাইট চিত্রে ইসফাহান ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের সামগ্রিক দৃশ্য। ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো পূরণ না করা পর্যন্ত তেহরান জাতিসংঘের পরিদর্শকদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দেবে না।
রোববার (১৫ নভেম্বর) রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ কথা জানান।
তিনি বলেন, ‘ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) প্রবেশের অনুমতি দেবে না বিপ্লবী গার্ড বাহিনী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রথমে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে।’
এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিল, যেন তারা পরিদর্শনের প্রক্রিয়া পুনরায় শুরুর পদক্ষেপ নেয়। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় থেকে এই পরিদর্শন কার্যক্রম স্থগিত রয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলা হয়। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনীতিবিদ ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
আইএইএ-এর পরিদর্শকরা সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ বোমা হামলার শিকার অন্যান্য স্থাপনায় তাদের প্রবেশের সুযোগ দেয়া হয়নি।
প্রাসঙ্গিক:
ঘারিবাবাদি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সংস্থাটির অনুরোধের পেছনে সম্ভবত ‘মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করার উদ্দেশ্য’ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দেখা এক গোপন প্রতিবেদন অনুযায়ী, আইএইএ ইরানের ইসফাহানে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি ভূগর্ভস্থ কেন্দ্র নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে। সংস্থাটিকে ওই কেন্দ্রটি পরিদর্শনের অনুমতি দেয়নি তেহরান।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সদস্য দেশগুলোর কাছে পাঠানো ত্রৈমাসিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে যে তারা আইএফইপি (ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট)-এর সঠিক অবস্থান বা সুরক্ষামূলক তদারকির (সেফগার্ডস) উদ্দেশে এর বর্তমান অবস্থা সম্পর্কে জানে না। এমনকি সেখানে কোনো পারমাণবিক উপাদান আছে কি না, তাও তাদের জানা নেই।
সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স