
ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি
আন্তর্জাতিক
মঈন উদ্দিন সরকার সুমন
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৩৭

পৃথক দুই অভিযানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
কুয়েতের আবাসিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আল-জাহরা ও রাজধানী গভর্নরেটের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক দুই অভিযানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা অধিদফতরের অধীনে আল-জাহরা ও ক্যাপিটাল গভর্নরেটের নিরাপত্তা বিভাগ এ অভিযান পরিচালনা করে। এতে নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটি এবং অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা অংশ নেন। পাশাপাশি কুয়েত পৌরসভা, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের কর্মকর্তারাও অভিযানে যুক্ত ছিলেন।
অভিযানে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত পাঁচটি বাড়ি শনাক্ত করা হয়। এসব বাড়িতে অনুমোদনহীন মুদি দোকান ও খাবার প্রস্তুত করার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। আটক ২৩ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে পলাতক থাকার অভিযোগ রয়েছে। চারজনের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তিনজন বিভিন্ন ফৌজদারি মামলায় ওয়ান্টেড ছিলেন।
এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের ১৯টি নথি শনাক্ত করা হয়েছে। অভিযানে পৌরসভার পক্ষ থেকে নয়টি লঙ্ঘনের নোটিশ এবং চারটি সতর্কবার্তা দেয়া হয়। পাশাপাশি আইন লঙ্ঘন ও নষ্ট খাবারের বিষয়ে ৩৮টি সতর্কবার্তা জারি করা হয়েছে।
অবৈধ কার্যক্রমে ব্যবহৃত চারটি আবাসিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি বাড়িতে বিদ্যুৎকর্মীকেও পাওয়া যায়। সংশ্লিষ্ট পাঁচটি বাড়ি সিলগালা করা হয়েছে। দুটি অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে মোট ১৮৭টি আইন প্রয়োগমূলক কার্যক্রম পরিচালিত হয়।
প্রাসঙ্গিক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধ, নিরাপত্তা জোরদার এবং প্রচলিত আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।