
হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ইরান!
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৩

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) আবু কালব গ্রামে চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রত্যক্ষদর্শী। স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কর্দোফান অবজারভেটরিও একই হতাহতের তথ্য জানিয়েছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী জানান, ড্রোন থেকে পরপর দুটি হামলা চালানো হয়। প্রথম হামলাটি হয় গ্রামের একটি খোলা জায়গায়, যেখানে কয়েকটি শিশু ফুটবল খেলছিল। এতে চার শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। দ্বিতীয় হামলাটি চালানো হয় স্থানীয় কয়েকটি বাড়িতে। এতে বাড়িঘরে আগুন ধরে যায়।
ওই ব্যক্তি বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের মধ্যে দুজন যুদ্ধের আগেই তাদের বাবাকে হারিয়েছিল। নিহতদের মধ্যে নয়জনই আমার আত্মীয়।’
যোগাযোগব্যবস্থায় অচলাবস্থার কারণে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে এএফপির সঙ্গে কথা বলেন ওই প্রত্যক্ষদর্শী।
এদিকে পশ্চিম কর্দোফান রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলো পুনর্দখলে অভিযান চালাচ্ছে সুদানের সেনাবাহিনী। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে।
দীর্ঘ এই যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রাসঙ্গিক:
যুদ্ধে ড্রোনের ব্যাপক ব্যবহার নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছরে ড্রোন হামলায় হতাহত হওয়া শত শত শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।