
ইতিহাসে প্রথম: মহাকাশ থেকে ফেরা স্টারশিপ রকেট শূন্যেই ধরে ফেলল স্পেসএক্স
বিজ্ঞান-প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩০

লিওনিড উল্কাবৃষ্টি। ছবি: সংগৃহীত
শীত আসার আগেই রাতের আকাশে ঘটতে চলেছে মহাজাগতিক এক বিরল ঘটনা। চলতি মাসেই রাতের আকাশে উল্কাবৃষ্টির সৌন্দর্য দেখার সুযোগ পাবে বিশ্ববাসী।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের আকাশে খালি চোখেই দেখা যাবে লিওনিড উল্কাবৃষ্টি। মহাজাগতিক এ ঘটনায় ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা বা শুটিং স্টার (তারকাখসা) বা জ্বলন্ত আলোর রেখা রাতের আকাশে ছুটে যেতে দেখা যাবে।
‘টেম্পল-টুটল’ (55P/Tempel-Tuttle) নামের একটি ধূমকেতুর ধুলাবালি ও কণার স্তূপের মধ্য দিয়ে পৃথিবীর যাওয়ার ফলে এই উল্কাবৃষ্টি হবে। গত ৬ নভেম্বর থেকেই উল্কাবৃষ্টি দেখার কথা জানিয়েছে নাসা, যা ৩০ নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে।
তবে উল্কাবৃষ্টি দেখার সেরা সময় হিসেবে নাসা জানিয়েছে ১৭ নভেম্বর দিবাগত রাত (মধ্যরাত) থেকে ১৮ নভেম্বরের ভোর পর্যন্ত। এ সময় চাঁদ মধ্যরাতের দিকে অস্ত যায়, ফলে আকাশ অন্ধকার থাকে।
পাশাপাশি এ সময়টাতে সিংহ রাশির কাছাকাছি বৃহস্পতি ও মঙ্গল গ্রহকে একে অপরের খুব কাছে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে। তাই উল্কাবৃষ্টি এ সময় খালি চোখেই দেখা সম্ভব, কোনো বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন নেই।
শহরের আলো থেকে দূরে অন্ধকার ও খোলা আকাশের নিচে পরিষ্কার রাতে পুবের আকাশে এটি ভালোভাবে খালি চোখেই দেখা যাবে।
প্রাসঙ্গিক: