
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৪:২১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ক্রেমলিনের ওপর কী প্রভাব ফেলবে? রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বিবিসি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন এবং তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন।’
অর্থাৎ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মস্কো স্বাভাবিক কাজকর্ম আশা করছে বলেই এই বার্তা থেকে ধারণা করা হচ্ছে।
বিবিসি বলছে, রাশিয়া ঠিক যা চেয়েছিল সেটি হয়তো দিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ নিজেদের শর্তে ইউক্রেন নিয়ে একটি চূড়ান্ত শান্তি চুক্তি। বরং ট্রাম্পের পররাষ্ট্রনীতি ক্রেমলিনের জন্য অনেক ইতিবাচক ফল বয়ে এনেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কিছু রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা স্থগিত করেছেন, রাশিয়ান ডিজেল কিনতে সম্মত হয়েছেন এবং ভ্লাদিমির পুতিনের চেয়ে ভলোদিমির জেলেনস্কির অনেক বেশি সমালোচনা করেছেন।
কিন্তু এই সপ্তাহের শুরুতে রাশিয়ার নেজাভিসিমায়া গেজেতা পত্রিকা ভবিষ্যদ্বাণী করেছিল, রিপাবলিকানরা যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তাহলে ট্রাম্প ‘ডেমোক্র্যাটদের শুরু করা অসংখ্য তদন্তে জড়িয়ে পড়বেন’ এবং ‘রাশিয়া-বিষয়ক নীতিসহ তিনি যে নীতিগুলোকে সঠিক বলে মনে করেন, সেগুলো অনুসরণ করা তার পক্ষে সম্ভব হবে না’।
সূত্র: বিবিসি