
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে কী প্রভাব ফেলবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৩:২২

মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল এল-সায়েদ। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল এল–সায়েদ জয়ের দাবি করেছেন। যদিও এই অঙ্গরাজ্যে রিপাবরিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ফলে এই আসনে শেষ পর্যন্ত কে জয়ী হবে এখনো বলা যাচ্ছে না।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ভোরে মিশিগানে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে সিনেটে জয়ের দাবি করেন ডেমোক্র্যাটিক দলের সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদ।
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আপনারা এমন একজন প্রার্থীর ওপর আস্থা রেখেছেন, যার জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে কম।’
তিনি আরও বলেন, ‘মিশিগান, আপনাদের সেবা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, তারা মুসলিম ধর্মবিশ্বাসকে প্রচারণার মূল ইস্যু বানিয়ে ফেলেছিল।
সায়েদ অভিযোগ করেন, ‘দীর্ঘদিন পর আমরা এমন এক নোংরা প্রচারণা দেখলাম, যেখানে তারা আমার নাম ও ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে আমাকে আক্রমণ করেছে।’
তিনি আরও বলেন, ‘তারা এমন এক আমেরিকা চেয়েছিল যা আমাদের অনেকের জন্যই সংকীর্ণ। কিন্তু আমরা জানি, এই আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে এল-সায়েদের এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে সবাই। এখনো পর্যন্ত বিজয়ী কে হতে পারেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে রিপাবলিকান প্রার্থী রজার্স সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে। তিনি বলেন, ‘আমাদের জেতার পথ এখনো খোলা আছে। আপনারা বাড়ি গিয়ে একটু ঘুমান; ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনারা বিজয়ী হয়েছেন।’
বিবিসি-র মার্কিন সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাট জোসেলিন বেনসন জয়ী হতে চলেছেন, যার ফলে এই পদটি ডেমোক্র্যাটিক পার্টির দখলেই থাকছে।
এছাড়া এই অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ৭৮ শতাংশ ভোট গণনার পর ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্স থেকে এগিয়ে রয়েছেন।
সূত্র: বিবিসি