
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে কী প্রভাব ফেলবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

কেইশা ল্যান্স বটমস। ছবি: সংগৃহীত
জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হওয়ার গৌরব অর্জন করলেন এবং দেশটির অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক ময়দানে ডেমোক্র্যাটদের জন্য একটি জয় নিশ্চিত করলেন।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আটলান্টার সাবেক এই মেয়র, যিনি অঙ্গরাজ্যটির প্রথম নারী গভর্নরও হতে যাচ্ছেন, তিনি রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করেছেন।
কেইশা রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর পদ ছাড়ছেন।
৫৬ বছর বয়সি বটমস এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের ‘অফিস অব পাবলিক এনগেজমেন্ট’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সূত্র: রয়টার্স