
সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৫:৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের লক্ষ্য স্পষ্ট একটি সুরক্ষিত, আধুনিক ও দক্ষ এবং বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ সীমান্ত শাসন ব্যবস্থা গড়ে তোলা।
বুধবার (০৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
অভিবাসন সংস্থা (আইওএম) এরইমধ্যে তাদের প্রাথমিক বক্তব্যে বিষয়টি স্বীকৃতি দিয়েছে যে, সরকার অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পাসপোর্ট ও ই-ইমিগ্রেশন চালুর বিষয়টি এর অন্তর্ভুক্ত বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট একটি সুরক্ষিত, আধুনিক, দক্ষ ও সমন্বিত, সুরক্ষা-সংবেদনশীল এবং বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ সীমান্ত শাসন ব্যবস্থা গড়ে তোলা।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে মিলে বাংলাদেশের অভিবাসন ও সীমান্ত শাসন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সাধনের কাজ চালিয়ে যাবো।
এ যাত্রায় আমরা আইওএমের অব্যাহত সমর্থন কামনা করি এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমরা আমাদের উন্নয়ন অংশীদারদের সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে থাকি।
সবচেয়ে বড় কথা হলো বর্তমান সরকারের নেতৃত্ব ও জাতীয় মালিকানার মাধ্যমেই এ সংস্কারগুলো টেকসই হতে হবে আর বাংলাদেশ সরকার এ এজেন্ডাকে সামনে এগিয়ে নিতে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।