
ঝড়বৃষ্টিতে নারায়ণগঞ্জে ঝুট গুদামে অগ্নিকাণ্ড
বাংলাদেশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৫:৩৪

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল দুর্বৃত্ত গাড়িদহ এলাকার মহাসড়কে জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ভ্যানে থাকা বস্তায় আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে রাস্তার পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।
ওসি আরও জানান, কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এরআগে একই মহাসড়কে বগুড়া নগরীর মেডিকেল মোড়ে মোটরসাইকেল শো-ডাউন করেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা৷