
আদাবরে পেট্রোল বোমা-গানপাউডারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১:১৬

কেরানীগঞ্জের আরশিনগর এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আমিনুল ইসলাম সাগর গ্রেফতার করেছে এসআরবি-২। ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বিদেশি পিস্তল, গুলিসহ আমিনুল ইসলাম সাগর (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয় (এসআরবি-২)। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার থেকে একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু পাওয়া যায়।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-২ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরশিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালয় টিম। এসময় একটি বিদেশি পিস্তল ও একটি বিদেশি ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারের ভেতর থেকে দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন অভিযানের সদস্যরা।
প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি-২ জানিয়েছে, গ্রেফতার আমিনুল ইসলাম সাগর নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা দেশি ও বিদেশি অস্ত্রের মাধ্যমে তিনি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি আগেও একবার গ্রেফতার হয়েছিলেন।
জব্দ করা আলামত ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার অন্য সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-২-এর অভিযান অব্যাহত রয়েছে।