
বগুড়ায় মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন
বাংলাদেশ
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০:৭

পিকআপের টায়ারে আগুন দেয়ার পাশাপাশি আশপাশ থেকে আনা টায়ারেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: ভিডিও থেকে নেয়া
বাগেরহাট সদর উপজেলায় চলন্ত একটি পিকআপের গতিরোধ করে টায়ারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপচালক।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কলাবোঝাই একটি পিকআপ মানিকতলা এলাকা দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করেন। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় আশপাশ থেকে আনা আরও দুটি টায়ারে আগুন জ্বালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মানিকতলা চলন্ত পিকআপের টায়ারে আগুন দেয়ার ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রাসঙ্গিক: