
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০:৪৬

টোকিও স্কয়ারের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটান ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবার থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকেয় আদাবর থানাধীন টোকিও স্কয়ারের সামনে দুজন দুষ্কৃতিকারী মোটরসাইকেলযোগে তিনটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইন শৃঙ্খলাবাহিনী কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে সক্ষম হয়নি। বর্তমানে এলাকার যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আদবর ছাড়াও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাসঙ্গিক: