
গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২০:৩১

রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করার চেয়ে নিজের অবস্থানে অটল থাকাই বেশি পছন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি স্বর্গে প্রবেশের বিনিময়েও রাজনৈতিক শত্রুদের ক্ষমা করার কোনো ইচ্ছা তার নেই।
সিবিএস নিউজের প্রখ্যাত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই কঠোর অবস্থানের কথা অকপটে স্বীকার করেছেন ট্রাম্প। গত রোববার (৮ নভেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নেন মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদক রস ডাউথাট।
সাক্ষাৎকারে মৃত্যুর পর নিজের পরকাল নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমি একজন ধার্মিক মানুষ। তাই নীতিগতভাবে আমি স্বর্গে যাব বলেই মনে করি।'
কথোপকথনের একপর্যায়ে প্রতিবেদক ট্রাম্পকে ২০২৫ সালের সেপ্টেম্বরে ডানপন্থি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেন। চার্লি কার্কের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তার স্ত্রী এরিকা কার্ক স্বামীর অভিযুক্ত খুনিকে ক্ষমা করে দেন। তবে সেই একই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি তার প্রতিপক্ষকে তীব্র ঘৃণা করেন এবং তাদের শুভকামনা জানান না।
চার্লি কার্কের স্ত্রীর সেই ক্ষমার প্রসঙ্গ টেনে প্রতিবেদক রস ডাউথাট ট্রাম্পকে প্রশ্ন করেন, 'ধরুন আপনি মারা গেলেন এবং পরকালে স্বর্গে প্রবেশের জন্য কেবল একটি শর্ত- জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো যাদের আপনি দীর্ঘদিন ঘৃণা করেছেন, তাদের ক্ষমা করা। আপনি কি তা করতে পারবেন?'
জবাবে ট্রাম্প বলেন, এই প্রশ্নের সহজ উত্তর হতে পারত ‘হ্যাঁ, আমি ক্ষমা করতে পারি’। তবে তিনি নিজের সাথে প্রতারণা করতে চান না উল্লেখ করে বলেন, 'তারা অত্যন্ত অসৎ এবং খারাপ মানুষ। আমাদের দেশের জন্য তারা চরম ক্ষতিকর। এদের ভালোবাসার চেয়ে আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি।'
প্রতিবেদক পুনরায় স্পষ্ট জানতে চান, 'তাহলে পরকালে স্বর্গে যাওয়ার বিনিময়েও আপনার উত্তর কি ‘না’?'
উত্তরে ট্রাম্প সরাসরি বলেন, 'আমার উত্তর ‘না’। আমি সৎ থাকতে চাই। আমি আমার কিছু শত্রুকে সত্যি সত্যিই ঘৃণা করি। তারা কতটা ভয়াবহ ছিল তা দেখুন। আমাকে কী ধরনের বিচারিক ও রাজনৈতিক হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে'
উল্লেখ্য, ন্যান্সি পেলোসি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার থাকাকালে ট্রাম্পের বিরুদ্ধে দুবার ইমপিচমেন্ট (অভিশংসন) প্রস্তাব গৃহীত হয়। অন্যদিকে সাবেক এফবিআই প্রধান জেমস কোমি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সাথে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের তদন্ত পরিচালনা করেছিলেন। ট্রাম্পের পরকালে স্বর্গে যাওয়ার শর্ত হিসেবেও শত্রুদের ক্ষমা না করার এই খোলামেলা বক্তব্য বর্তমানে বিশ্ব রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রাসঙ্গিক: