
মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০:৫০

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ছবি: ভিডিও
রাজধানীর মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে ওই বাসটিতে আগুন লাগে।
জানা গেছে, বিহঙ্গ পরিবহনের বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসচালক ও সহকারী দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
তিনি বলেন, ‘মেট্রো স্টেশনের পাশে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে।