
মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২২:৫৭

মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খাইরের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, গয়ালমারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলটির আরোহী মাহবুবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।