
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় কার্যালয় রয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। অন্যদের মধ্যে রয়েছেন কোম্পানিটির ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়ে।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান ও কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিহতদের বাংলাদেশের বাড়ি কোথায়, সে তথ্যও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কিংবা দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।