
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২১:৩০

সালাহউদ্দিন নোমান চৌধুরী। ফাইল ছবি
বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সরকার ইতোমধ্যে তাকে জাতিসংঘ থেকে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।