
চকরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২২:৫৫

ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার।
রাজধানীর মিরপুরে চলন্ত একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির কিছুটা ক্ষতি হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হল সংলগ্ন গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাতে একটি প্রাইভেট কার সনি সিনেমা হলের সামনের গোলচত্বর দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত চলন্ত প্রাইভেট কারটির বোন্যাট লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়।
বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের আঘাতে প্রাইভেট কারটির বোন্যাটে গর্ত তৈরি হয় এবং সামনের অংশের রং নষ্ট হয়ে যায়। তবে এতে গাড়ির চালক বা যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।