
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপহামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২২:৫৮

সাফের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। ছবি: সংগৃহীত
সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সামনে সমীকরণ ছিল সহজ। ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই কিংবা ড্র করলেই শেষ চারে জায়গা নিশ্চিত হতো বাংলাদেশের। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচটি ড্র হওয়ায় কোনো হিসাব-নিকাশ ছাড়াই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি বাংলাদেশের সপ্তম সেমিফাইনাল।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। বিরতির আগে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেলেও অধিনায়ক চেনচোর শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে গোল করে ভুল শুধরে নেন চেনচো। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হলেও শেষ চারের আশা বেঁচে আছে ভুটানের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই সেমিফাইনালে উঠবে শ্রীলঙ্কা। অন্যদিকে দুই বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে শ্রীলঙ্কাকে টপকে যেতে পারবে বাংলাদেশ।
এদিকে ভুটান-শ্রীলঙ্কা ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। প্রতিপক্ষ শ্রীলঙ্কার শক্তি ও দুর্বলতা বুঝতেই ছিল তার এই পরিকল্পনা।