
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৯:১৭

এক যুবকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী মনছুর আলী।
কথা কাটাকাটির একপর্যায়ে এক যুবকের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী মনছুর আলী। এ সময় স্বামীকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই ঘাতক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (০৭ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ের পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের গেটের সামনে মনছুর আলীর সাথে ওই যুবকের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে মনছুর আলীকে উপর্যপুরী আঘাত করতে থাকেন ওই যুবক। এসময় মনছুর আলীর স্ত্রী এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা মনছুর আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করে। তার স্ত্রী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মনছুর আলীর বাড়ি পৌর শহরের বাস টার্মিনাল সংলগ্ন ছয় আনিপাড়ায়। তার আহত স্ত্রীর নাম মল্লিকা বেগম (৫৫)। আর ঘাতক যুবক শাহনেওয়াজ সানির বাড়ি পৌর শহরের সরদারপাড়ায় বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার পরপরই যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।