
ব্যস্ত সড়কে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, যুবক গুলিবিদ্ধ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:২০

হেমন্তের ভোরে হিমেল বাতাস, ঘাসে জমে থাকা শিশির আর হালকা কুয়াশা। প্রকৃতিতে স্পষ্ট হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে, এখনও দিনের তাপমাত্রায় গরমের অনুভূতি। আবহাওয়া অফিস বলছে, শিগগিরই হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমে যাবে। ডিসেম্বরেই শৈত্যপ্রবাহে বাড়তে পারে শীতের তীব্রতা।
হেমন্তের ভোরে শিশিরে ভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ। প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
শরতের বিদায় শেষে হেমন্তের হাত ধরে শীতের অপেক্ষা। উত্তরের হিমেল বাতাসে তার উপস্থিতি যেন একটু বেশিই স্পষ্ট। রাজশাহী, রংপুর ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোরে মিলছে শীতের পরশ। তবে সকাল গড়িয়ে দুপুর হলেই বাড়ছে রোদের তাপ।
রাজধানী ঢাকাতেও দিনে গরম, রাতে কিছুটা শীতের অনুভূতি। এরই মধ্যে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ নাজমুল হক।
এদিকে, ডিসেম্বর-জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাপমাত্রার এই ওঠানামা, কুয়াশা ও শৈত্যপ্রবাহে বাড়তে পারে ভোগান্তি। তাই আবহাওয়ার পূর্বাভাস মেনে আগাম প্রস্তুতি ও সতর্কতার পরামর্শ আবহাওয়াবিদদের।
প্রাসঙ্গিক: