
র্যাঙ্কিংয়ে তাসকিনের বড় লাফ, এগিয়েছেন শরিফুলও
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৭:৭

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: ফেসবুক
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তাওহীদ হৃদয়।
বাংলাদেশের একাদশে আছে বেশকিছু পরিবর্তন। বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে আলিস আল ইসলামের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ।
বাংলাদেশ একাদশ
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমাদজাই ও বিলাল সামি।