
সিলেটে শুরু, চট্টগ্রামে শেষ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৫:১

ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন খভিচা কোয়ারাতসখেলিয়া। ছবি: ফেসবুক
বার্সেলোনার বিপক্ষে জয়ের আনন্দের মধ্যেই বড় দুশ্চিন্তায় পড়েছে পিএসজি। হাঁটুতে চোট পেয়েছেন দলটির জর্জিয়ান উইঙ্গার খভিচা কোয়ারাতসখেলিয়া। তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করছে ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনার রাইটব্যাক জাভি এসপার্তের সঙ্গে বল দখলের লড়াইয়ে ডান হাঁটুতে চোট পান কোয়ারাতসখেলিয়া। ব্যথায় কাতর এই উইঙ্গারকে সতীর্থ ও চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়তে হয়। ঠিকভাবে পায়ে ভরও দিতে পারছিলেন না তিনি।
ফরাসি সংবাদমাধ্যম এল’ইকিপের বরাতে গোল জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় এসিএল চোটের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এমআরআই পরীক্ষার পর চোটের প্রকৃত অবস্থা জানা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পিএসজি।
২৫ বছর বয়সি এই ফুটবলারের এসিএল চোট নিশ্চিত হলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এমনকি মৌসুমের বাকি অংশেও তাকে না পাওয়ার আশঙ্কা রয়েছে।