
বার্সার বিপক্ষে জয়ের পর পিএসজির দুশ্চিন্তা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৫:১১

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি: এক্স
বাংলাদেশ ও নেপালের চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে মেয়েদের ২০২৭ আইসিসি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২১ জানুয়ারি সিলেটে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে ১৬ দলের এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে।
মোট ৪১ ম্যাচের টুর্নামেন্টে বাংলাদেশে হবে ২৬টি ম্যাচ। এর মধ্যে চট্টগ্রামে ১৪টি ও সিলেটে ১২টি। নেপালের মুলপানিতে হবে আটটি এবং কীর্তিপুরে সাতটি ম্যাচ। দুই সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া। ২১ জানুয়ারি আমিরাতের বিপক্ষে শুরুর পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিকেরা। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ হবে সিলেটে।
‘এ’ গ্রুপে আছে ভারত, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। ‘ডি’ গ্রুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
প্রতি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সেখানে দু'টি গ্রুপে ছয়টি করে দল খেলবে। গ্রুপ পর্বে সুপার সিক্সে ওঠা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টও পরের রাউন্ডে গণনা করা হবে। দুই সুপার সিক্স গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে।