
সিলেটে শুরু, চট্টগ্রামে শেষ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৪:৪

জাকের আলী। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন জাকের আলী, যিনি সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন। বাকি ১৩ জনের কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
জাতীয় ক্রিকেট লিগে ভালো করা কয়েকজন ক্রিকেটারকে এই দলে সুযোগ দেয়া হয়েছে। তাদের মধ্যে আছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম। চলমান টুর্নামেন্টে পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দু'টি ফিফটি করেছেন তিনি।
ওপেনিংয়ে মাহফিজুলের সঙ্গী হতে পারেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন কিংবা ঢাকার জিসান আলম। এ ছাড়া চার ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীও আছেন দলে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য শামীম হোসেনও পেয়েছেন সুযোগ।
দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার (১৮ অক্টোবর) ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল (মঙ্গলবার) মিরপুরে প্রথম অনুশীলন করেছে দলটি। আগামীকাল (বৃহস্পতিবার) বসুন্ধরায় শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। শুরুতে ম্যাচটি তিন দিনের হওয়ার কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে সময় কমানো হয়েছে।
বিসিবি একাদশ
মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সান।