
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেন দলে নেই ইয়ামাল ও ওয়ারসাবাল
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৯:৩১

লাবুশেন বাংলাদেশের বিপক্ষে কেবল ৩৬ রান করেন। ছবি: এএফপি
মার্নাস লাবুশেনের কি কপাল পুড়ছে? তিনি কি দল থেকে বাদ পড়ছেন? ২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করা লাবুশেনকে নিয়ে সাম্প্রতিক সময়ের প্রতিটি সিরিজের আগেই ঘুরেফিরে আসছে এই প্রশ্ন।
প্রতিটি সিরিজের আগে এই প্রশ্ন উঠার কারণ পূর্ববর্তী সিরিজ। লাবুশেন বড় রান করতেই পারছেন না। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ৩ ম্যাচে লাবুশেন করেন মাত্র ১৩১ রান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে নাথান লায়নের সমান ৫৪ রানও করতে পারেননি। আর অ্যাশেজের ১০ ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ২৫৯ রান।
এভাবে আর নয়! অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি নিশ্চিত করেছেন, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের জন্য লাবুশেনকে বিবেচনায় রাখা হবে না।
সোমবার সাংবাদিকদের বেইলি জানান, দল ঘোষণার আগেই জাতীয় নির্বাচক প্যানেল লাবুশেনকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচক প্যানেলের এই সিদ্ধান্তের কারণ লাবুশেন যাতে কোনো ধরনের অনিশ্চয়তা বা জল্পনা ছাড়াই শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের অধিনায়কত্বে ফিরে যেতে পারেন।
বেইলি বলেন, ‘প্রথম টেস্ট তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা মার্নাসকে নির্বাচনের বিবেচনায় রাখছি না। বিষয়টি আজই পরিষ্কার করে দিতে চেয়েছি, কারণ তার দলে থাকা না-থাকা নিয়ে অনেক জল্পনা চলছে। আমার মনে হয়, এতে সে কিছুটা স্বস্তি পাবে এবং শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডের খেলা চলাকালে তার দল নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা কিছুটা কমবে। চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পর আমরা বাকি দল নির্বাচন করব।’