
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেন দলে নেই ইয়ামাল ও ওয়ারসাবাল
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৮:৫১

যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ। ছবি: ফেসবুক
আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রানের রেকর্ডগড়া ইনিংসের পর বল হাতে আগুন ঝরালেন তাফিউল আলম তামিম। দু'জনের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয় মালয়েশিয়া। ১৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন তামিম। এর আগে এই সংস্করণে বাংলাদেশের কোনো বোলার এক ম্যাচে সাত উইকেট পাননি।
এর আগে ব্যাটিংয়ে চার নম্বরে নেমে ১৩৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১৫২ রানে অপরাজিত থাকেন মুমিন। যুব ওয়ানডেতে এটিই বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ব্যাটে ভর করেই ৮ উইকেটে ৩০৩ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।
মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারান সর্বোচ্চ ৫০ রান করেন। তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেষ চারে তাদের প্রতিপক্ষ ভারত অথবা পাকিস্তান।
প্রাসঙ্গিক: