
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেন দলে নেই ইয়ামাল ও ওয়ারসাবাল
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৮:২২

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন। ছবি: উয়েফা
স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো কনমেবল-উয়েফা ফুটসাল ফিনালিসিমার শিরোপা জিতেছে স্পেন। রোববার (৮ নভেম্বর) ব্রাজিলের নিতেরোইয়ের অ্যারেনা নিতেরোইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা।
প্রথমার্ধে দুই দল গোল করতে না পারলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ৩২তম মিনিটে অ্যান্তোনিও পেরেজের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন গন কাস্তেখন। এরপর গোল শোধে মরিয়া ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও স্প্যানিশ গোলরক্ষক দিদাকের বাধায় সফল হয়নি।
৩৯তম মিনিটে ফ্লাইং গোলকিপার কৌশল নেয় ব্রাজিল। সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করেন সেসিলিও। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে স্পেনের জয় নিশ্চিত করেন অ্যান্তোনিও পেরেজ। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে আর্জেন্টিনা। এটাই ফিনালিসিমায় তাদের প্রথম তৃতীয় স্থান অর্জন।
প্রাসঙ্গিক: