
রোনালদোর অবসরে নিজের দায় দেখছেন না পর্তুগাল কোচ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৯

খাজা অস্ট্রেলিয়ার হয়ে ২০১১ সাল থেকে এ বছর পর্যন্ত খেলেছেন। ছবি: এএফপি
বিস্ফোরক দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল বলে দাবি করেছেন তিনি। খাজা বলেছেন, কেপটাউন টেস্টে ওই কাণ্ডের আগে পোর্ট এলিজাভেত টেস্টেও তারা স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন।
নিজের আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হতে যাওয়ার কয়েকদিন আগে খাজা নাইন পত্রিকাকে এই কথা বলেছেন। তার দাবি, ঘটনার তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিয়োগ করা তদন্তকারী তাকে কখনো জিজ্ঞাসাবাদ করেননি, যদিও ড্রেসিংরুমে তিনি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসতেন।
খাজা জানিয়েছেন, তার আত্মজীবনীতে এ নিয়ে বিস্তারিত থাকবে। বইটি সম্পর্কে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে অবহিত করেছেন। কোনো প্রতিষ্ঠিত লেখক কিংবা সাংবাদিকের সহায়তা ছাড়াই খাজা নিজেই বইটি লিখেছেন।
নাইন-কে খাজা বলেন, ‘আমরা সবাই এতে জড়িত ছিলাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু সাপোর্ট স্টাফরাও নয়; আমরা সবাই। এত দিন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া, সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের পক্ষ থেকে জনসমক্ষে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তা হলো, এই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট দায়ী ছিলেন।’
স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল নয় মাসের জন্য। সে সময় টেস্ট দলের সহ-অধিনায়ক থাকা ওয়ার্নারকে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আজীবনের জন্য সব ধরনের নেতৃত্বের দায়িত্ব থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
খাজা বলেছেন, সত্য প্রকাশের দায়িত্ব নিতে তিনি চাননি। কিন্তু শেষ পর্যন্ত মনে করেছেন, বিষয়টি প্রকাশ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ‘আদর্শ পরিস্থিতিতে আমি চাই না, আমাকে এসব করতে হোক। আমিই যে সামনে এসে সত্যিটা বলব, সেটাও চাই না। সমস্যা হলো, আট বছর পরও সত্যটা প্রকাশিত হবে বলে আমি সত্যিই ভেবেছিলাম।’