
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেন দলে নেই ইয়ামাল ও ওয়ারসাবাল
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন।
রবিন দলে ডাক পেয়ে মূলত সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহের এই ওপেনার এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক। ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে তিনি করেছেন ৬৭২ রান।
এনসিএলে রানের হিসাবে রবিনের পরেই নাইম শেখ। তিনিও বাংলাদেশের ১৬ সদস্যের দলে রয়েছেন। নাইম এখন পর্যন্ত বাংলাদেশের একটি টেস্ট খেলেছেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি, দ্বিতীয় ইনিংসে করেন ২৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পাওয়া সাদমান ইসলাম প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে থাকবেন না, এটা গতকালই অনেকটা নিশ্চিত ছিল। প্রথম ম্যাচে চোট পাওয়া মুমিনুল খেলছেন না সিলেট টেস্টে, তার জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছিল অমিত হাসানকে। মুমিনুল প্রোটিয়াদের বিপক্ষে দলে ফিরেছেন, বাদ পড়েছেন অমিত। বাদ গেছেন নাঈম হাসানও।
এছাড়া প্রত্যাশিত সবাই দলে আছেন।
জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৫ নভেম্বর, সেঞ্চুরিয়নে পরের টেস্ট ২৩ নভেম্বর থেকে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।