
ঢাকায় এসেই অনুশীলনে হামজা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:৩১

ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করেছে। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজ রোববারই (৮ নভেম্বর) বাংলাদেশের সামনে রেকর্ড লক্ষ্য দাঁড় করিয়েছিল, আজ সেটাকে নিয়ে গেছে আরও দূরে। ৬ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে তারা, অর্থাৎ প্রথম ইনিংস শেষে ৩০ রানের লিড পাওয়া বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ৩৬৯ রান।
ওয়েস্ট ইন্ডিজ আজ ১০ ওভার ব্যাট করেছে। অর্থাৎ পঞ্চম দিনের খেলা বাকি আছে আরও ৮০ ওভারের মতো। সিলেটের ফ্লাট উইকেটে জিততে বাংলাদেশকে রান তুলতে হবে সাড়ে ৪-এর বেশি করে। অবশ্য টাইগারদের সে পথে হাঁটার সম্ভাবনা কম। টেস্টে যাদের সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের নজির, তাদের কাছে ৩৬৯ রান তো পাহাড়সম। তাছাড়া সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় বাংলাদেশের একটি উইকেট এমনিতেই কম।
টেস্টে টাইগাররা সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতলেও বাংলাদেশে ৩৯৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০২১ সালে এই ওয়েস্ট ইন্ডিজই বাংলাদেশের দেওয়া ৩৯৫ রান তাড়া করে জিতেছিল।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে চারশ ছুঁইছুঁই সংগ্রহের নায়ক কাভেম হজ। গতকাল সেঞ্চুরি করা এই ব্যাটার ১৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ আর ২ রান করার পর নাঈম হাসানের শিকার হন তিনি। ১৯৪ বলের ইনিংসটিকে তিনি সাজান ১৭ চার ও এক ছয়ের মারে।
এই ইনিংসে পেসাররা কোনো উইকেট নিতে পারেননি। ৬টি উইকেটই গেছে স্পিনার ঝুলিতে। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম প্রত্যেকেই ২টি করে উইকেট পান।
প্রাসঙ্গিক: