
টিনএজ সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৪:১১

অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করেন হাজি সামিত কাওয়াল ও তার দল। ছবি: সংগৃহীত
শনিবার (২৪ অক্টোবর) গুলশান ক্লাবে ‘কাওয়ালি নাইট’ আয়োজন করে বনানী উইমেন্স ক্লাব। অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করেন হাজি সামিত কাওয়াল ও তার দল।
তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে বিশেষ সঞ্চালকের ভূমিকা পালন করেন শিরিন শিলা। ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে সংগীতময় সন্ধ্যাটি উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মিসেস আকলিমা রহমান, সাধারণ সম্পাদক মিসেস ফাহমিদা সিনহা পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস নাজমা মাসুদ পারুল, কোষাধ্যক্ষ মিসেস জুঁই চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ মিসেস হাসিনা বানু এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিসেস মুশাইদা মুনসহ ক্লাবের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে সভাপতি মিসেস আকলিমা রহমান বলেন, “সাত বছর আগে সমাজের কল্যাণে নারীদের একত্রিত করে কাজ করার স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার মাত্র নয় মাসের মধ্যে আমাদের সংগঠন ৪০০ জনেরও বেশি সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছে।”
সাধারণ সম্পাদক মিসেস ফাহমিদা সিনহা পলাশ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য, বিশেষ করে নারী ও শিশুদের কল্যাণে কাজ করছে তাদের সংগঠন। সদস্যদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস নাজমা মাসুদ পারুল বলেন, সদস্যদের অনুপ্রাণিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই কাওয়ালি নাইটের আয়োজন করা হয়েছে।