
২৫ অক্টোবর: ইতিহাসের পাতায় যত স্মরণীয় ঘটনা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৩:৩২

গুড়ের নারিকেল নাড়ু। ফাইল ছবি
বাঙালি খাবারের মধ্যে জনপ্রিয় নারিকেলের নাড়ু। যেকোনো উৎসব কিংবা পূজা-পার্বনে মিষ্টিজাতীয় এ খাবার যেন স্বাদের পূর্ণতা এনে দেয়। কয়েকটি উপকরণ দিয়ে সুস্বাদু ঐতিহ্যবাহী খাবারটি আপনিও বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন।
গুড়ের নারিকেল নাড়ু তৈরির জন্য নারিকেলের সাথে মিশিয়ে নিতে হবে গুড়। আসুন এক নজরে জেনে নিই রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণ: কোড়া নারিকেল ২ কাপ, গুড় (আখের গুড় বা খেজুরের গুড়/পাটালি গুড়) ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ২টি।
যেভাবে তৈরি করবেন
১. নারকেল প্রস্তুত করা: প্রথমে নারকেল ভালো করে ভেঙে ভেতরের সাদা অংশ মিহি করে কুরিয়ে নিন।
২. গুড় গলানো: শিলপাটায় গুড় থেতলে নিয়ে একটি পাত্রে রাখুন।
৩. মেশানো: এবার একটি সসপ্যানে গুড় ও নারিকেল ভালো করে ময়ান করুন। সঙ্গে দিয়ে দিন এলাচ। ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিন।
৪. নারকেল ভাজা: সসপ্যানে মিশ্রণটি অনবরত নাড়ুন। সামান্য ঘি গরম করে নেড়েচেড়ে নিন। আঠালো অবস্থায় সসপ্যান থেকে মিশ্রণটি আলগা হয়ে আসলে চুলা বন্ধ করে দিন।
৫. নাড়ু পাকানো: মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থায় হাতে সামান্য ঘি মেখে নিয়ে ছোট ছোট গোল বল বা নাড়ুর আকার দিন।
৬. সংরক্ষণ: বাতাসে নাড়ু ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করুন।