
সংসদে জনগণের সমস্যার সমাধান হয়নি বলে ফের রাজপথে আমরা: নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ফাইল ছবি
শেরে বাংলা এ কে ফজলুল হকসহ জাতীয় নেতাদের অবদান ইতিহাসে যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। পাঠ্যপুস্তকসহ সব ক্ষেত্রে তাদের অবদান তুলে ধরার আহ্বান জানান তিনি।
শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) জাতীয় কৃষক শক্তির আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, কৃষকদের অধিকার আদায়ে শেরে বাংলা এ কে ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে জাতীয় নেতাদের অবদানও অনস্বীকার্য। তবে আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় নেতাদের যথাযথ গুরুত্ব না দিয়ে একজনের নামই বেশি প্রচার করা হয়েছে।
আখতার হোসেন আরও বলেন, রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় নেতাদের অবদান এখনও যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না, যা দুর্ভাগ্যজনক। শেরে বাংলার মতো কৃষকদের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এনসিপির সদস্যসচিব।