
অপরাধীরা যত ক্ষমতাবান হোক না কেন, ছাড় পাবে না: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২০:০

ফরিদপুরে কুমারী পূজার আনুষ্ঠানিকতা | ছবি: প্রতিনিধি
দুর্গোৎসবের অষ্টমী তিথিতে দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী শিশুকে পূজা করলেন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, যে ত্রিশক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি-লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারীতে বীজ আকারে আছে। এই বিশ্বাসেই সনাতন ধর্মের মানুষ কুমারীকে দেবীদুর্গা হিসেবে আরাধনা করেন অষ্টমীতে।
সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর আগে নিজের স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে যে পূজা করেছিলেন, তারই ধারাবাহিকতায় উপমহাদেশের মিশন ও মঠগুলোতে কুমারী পূজা চলে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী দেশজুড়ে চলে কুমারী পূজার আনুষ্ঠানিকতা।
ব্রাহ্মণবাড়িয়া
মহাঅষ্টমীতে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুচরণ রায়ের আখড়ায় টাউন সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শান্ত্রীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দূর্গা দেবীকে কুমারী রূপে স্মরণ করা হয়। কুমারী পূজাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। এবার ১০ বছরের কুমারী কন্যা ঈশিতা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়।
ফরিদপুর
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজায় রামকৃষ্ণ মিশন মন্দিরে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
কাঁসার ঘণ্টা, ঢাক-ঢোল পিটিয়ে আর উলুধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় আট বছর বয়সী কুমারী মা মোহিনী দত্তকে। হাজারো ভক্ত দুর্গা মাকে জয়ধ্বনি দিয়ে তাকে বরণ করে নেন। পায়ে আলতা, কপালে তিলক পরা সুসজ্জিত মোহিনীকে বসানো হয় দেবীর আসনে। উলুধ্বনি-চণ্ডীপাঠ করে কুমারীকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এ পাঁচ উপকরণে দেওয়া হয় পূজা।
এ সময় পূজামণ্ডপ পরিদর্শনে যান ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
তিনি বলেন, এই পূজার মধ্যে দিয়ে নারী শক্তিকে সম্মান দেখাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। নারী শক্তি একটি ঐশ্বরিক শক্তি। নেতৃত্বের জায়গায় যদি নারীরা থাকতো তাহলে পৃথিবীতে এতো যুদ্ধ-হানাহানি হতো না। নারীদের যথার্থ সম্মান-মর্যাদা দিতে হবে।
এর পাশাপাশি মাদারীপুর, নারায়ণগঞ্জ, লালমনিরহাট, নোয়াখালী, মোংলা, ঝালকাঠি ও সিলেট থেকে সময় সংবাদের প্রতিবেদকরা মহাঅষ্টমীতে কুমারী পূজার আনুষ্ঠানিকতার খবর জানিয়েছেন। সব আয়োজনেই স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন।