
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৩১

টহলরত পুলিশ সদস্যদের উপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারধর ও পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (২৬ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর আগে হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানান, ঘটনার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে টহলরত পুলিশ সদস্যদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের এক উপ-পরিদর্শক সহ আহত হয় দুইজন।
পরদিন রোববার (২৫ অক্টোবর) বিকেলে আহত পুলিশ পরিদর্শক মো: ফুল মিয়া বাদি হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।