
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:১০

মৃত দুই যুবক। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মদপানের পর অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর অসুস্থ আরেক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন দিঘলীয়া গ্রামের মহেন্দ্র নাথ হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৮)। মনোতোষ পেশায় ইজিবাইকচালক ছিলেন। কৃষ্ণকান্ত রাধাগঞ্জ বাজারে অনিল বাড়ৈর সঙ্গে যৌথভাবে ডেকোরেটরের ব্যবসা করতেন। একই ঘটনায় অসুস্থ অনিল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোতোষ এবং রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্তের মৃত্যু হয়।
গ্রাম পুলিশ সদস্য সোরমান শেখ বলেন, পূজা শেষে প্যান্ডেলের মালামাল আনতে মনোতোষের ইজিবাইকে করে কৃষ্ণকান্ত ও অনিল মন্দিরে যান। ধারণা করা হচ্ছে, সেখানে তারা মদজাতীয় কিছু পান করেছিলেন। তবে তারা কী পান করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাড়ৈ জানান, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তার ভাই অসুস্থ হয়ে পড়েন। মনোতোষের ভাই উত্তম হালদার বলেন, পানির মতো কোনো তরল পান করার পর তার ভাই অসুস্থ হয়ে পড়েন।
কোটালীপাড়া থানার ডিউটি অফিসার পুতুল সেন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।